‘সবেতেই দুর্নীতি’, কেন্দ্র-রাজ্যের উন্নয়নের দাবিকে কটাক্ষ সেলিমের

শেষ আপডেট:

শালকুমারহাট : ‘এখন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন হচ্ছে সাইনবোর্ডে। সবেতেই দুর্নীতি।কিন্তু সাইনবোর্ড জ্বলজ্বল করে।’ শালকুমারহাটের যুব সংঘ ময়দানের জমায়েত থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তাই দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই দুর্নীতির প্রসঙ্গ টেনে কেন্দ্রকে ‘ডাকাত’ ও রাজ্যকে ‘চোর’ বলে সম্বোধন করেন সেলিম। তাঁর কথায়, ‘এখন তো কে বিজেপি আর কে তৃণমূল বোঝা মুশকিল। এই যেমন আলিপুরদুয়ারের বিধায়ক। আর সব দুর্নীতি নিয়েই এখন চোর, পুলিশ খেলা চলছে।’ এবারই প্রথম শালকুমারহাটে সভা করতে এলেন সিপিএমের রাজ্য সম্পাদক।

আসন্ন পঞ্চায়েত ভোটের লক্ষ্যেই এই সমাবেশকে কেন্দ্র করে এদিন লাল ঝান্ডায় মুড়ে ফেলা হয় গোটা শালকুমারহাট। কিন্তু কেন্দ্র-রাজ্যের নানা সমঝোতা নিয়ে এখন যা পরিস্থিতি তাতে সামনে পঞ্চায়েত ভোট নাও হতে পারে বলে এদিন সংশয় প্রকাশ করেন সেলিম। তবে মানুষকে জাগ্রত থাকার বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, ‘সামনে ভোট হোক আর না হোক, লড়াই করতে হবে। খেটে খাওয়া মানুষের লড়াইয়ের সঙ্গী লাল ঝান্ডা।’ আর এজন্য সেলিমের আহ্বান, ‘গ্রাম জাগাও চোর তাড়াও। যত গ্রাম জাগবে, ততই চোর ভাগবে।’ অভিষেক বন্দোপাধ্যায়ের তাঁবুকে তিনি সার্কাস বলেও কটাক্ষ করেন। আর রান্নার গ্যাস, পেট্রোপণ্যের মূল্যবৃদ্বি নিয়ে কেন্দ্রের বিজেপির বিরুদ্বেও তোপ দাগেন তিনি। তার আগে অবশ্য সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জিয়াউল আলম, আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস প্রমুখ বক্তব্য রাখেন। স্থানীয় বাম নেতৃত্বদের দাবি, এদিনের সমাবেশে প্রায় দু’হাজার মানুষের সমাগম হয়৷ শালকুমারহাটে রাজ্য সম্পাদকের এই সমাবেশই এখন বাড়তি অক্সিজেন সিপিএমের।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | রাতের অন্ধকারে পুলিশের হানা, বিহারের অস্ত্র সহ ধৃত দুই, নেপথ্যে বড় কোনো ছক?

মালদা: ফের একবার বড়সড়ো অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল...

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...