রোগীকে নিয়ে যেতে বিডিওর সামনেই রেফারের নির্দেশ! বিতর্কে চিকিৎসক

শেষ আপডেট:

চ্যাংরাবান্ধা: মেখলিগঞ্জের বিডিও-র দপ্তরে স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত কাজ করতে আসা এক এজেন্সির এক কর্মীর চিকিৎসা করাতে গভীর রাতে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন বিডিও অরুণ কুমার সামন্ত। কিন্তু রোগীকে ঠিকমতো না দেখেই দূর থেকেই সেই রোগীকে রেফার করে আইসিইউতে ভর্তি করার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। সেই সময় বিডিওর সঙ্গে যাওয়া তাঁর দপ্তরের এক কর্মী রোগীকে একটু কাছ থেকে দেখার অনুরোধ জানালে ওই চিকিৎসক ক্ষেপে ওঠেন বলে অভিযোগ।

বাধ্য হয়ে চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ছুটতে হয় বিডিওকে। সেখানে সামান্য চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠেন ওই রোগী। এই ঘটনায় তুমুল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বিডিও জানিয়েছেন, কোনও রকম পরীক্ষা না করে রোগীকে রেফার করে দিয়ে আইসিইউতে ভর্তি করার কথা বলেন চিকিৎসক। চিকিৎসকের এহেন ভূমিকায় তিনি বিস্মিত।

যদিও রাতে হাসপাতালে যিনি চিকিৎসার দায়িত্বে ছিলেন সেই খেয়া রায় প্রামাণিক বলেন, এনিয়ে আমি কোনও কমেন্ট করতে চাইছি না। যেটা বলার সেটা আমার সিনিয়র অথরিটিকেই বলব।’  এ প্রসঙ্গে মেখলিগঞ্জের ভারপ্রাপ্ত বিএমওএইচ ডা: জে বৈদ্য বলেন, ‘অভিযোগের বিষয়টি জানতে পেরেছি।এনিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনাও করা হচ্ছে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ! পুলিশি হেপাজতে রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি...

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...