উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেঁচো খুড়তে সাপ বেরিয়ে এল! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার হল কোটি কোটি টাকা, সোনা, রুপো। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার কর্মী শ্রীনিবাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। সেই সময়ই পুলিশ খবর পায়, ওই ব্যক্তির বাড়ির নীচের তলায় প্রচুর টাকা রাখা রয়েছে। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশি অভিযানের সময় ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১.৬৫ কোটি টাকা। খবর দেওয়া হয় আয়কর দপ্তরকেও। হাওয়ালার মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়েছিল বলে অনুমান পুলিশের। তবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কেঁচো খুড়তে বেরিয়ে এল সাপ! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার কোটি কোটি টাকা
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

