‘আমার চিফ জাস্টিস মা নিজেই…’ নেটিজেনদের কটাক্ষের জবাব সায়নীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর খুঁটি পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চূড়ান্ত কটাক্ষের শিকার হন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। রবিবার গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির খুঁটি পুজোর ছবি ফেসবুকে শেয়ার করে সায়নী। তারপরই নেটিজেনদের কমেন্টের ঝড় ওঠে। ছবি পোস্ট করে সায়নী লিখেছেন, ‘রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি…নীচে লিখেছেন, পুজো ২০২৩ খুঁটি পুজো। গল্ফগ্রিন শারোদৎসব কমিটি। পাড়ার পুজো উইথ সাম সুইটেস্ট ওয়ান।‘ এরপরই কমেন্টের বন্যা ফেসবুকে। এক নেটিজেন লিখেছেন, ‘খুঁটিপুজোগুলো করে নাও! পুজো দেখা তো আর হবে বলে মনে হয় না।’ তার জবাব দিয়েছেন সায়নী। তাঁর জবাবেই সায়নী লিখেছেন, ‘আপনি আর আপনার পরিবারের সকলে যেন প্রত্যেক বছর দেখতে পান সেই প্রার্থনা করি। আমার চিফ জাস্টিস মা নিজে। ভালো থাকবেন।’

অনেকের মতে তিনি মা বলতে মা দুর্গার কথা বলতে চেয়েছেন। তবে এই মন্তব্যের পরেও অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন নেটিজেনরা। একজন প্রশ্ন করেছেন, প্রিয় দিদি তিহাড় জেলে দুর্গাপুজো হয়? একটু খোঁজ নেবেন তো! আগামী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা না জানি পরে কি হয়! তাই বললাম। ভালো থেকো দিদি। জয় বাংলা।

সম্প্রতি ইডির ডাকে সাড়া দিয়ে দীর্ঘক্ষণ জেরার মুখে পড়তে হয় সায়নীকে। এদিকে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীয় যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে। তা নিয়েই কেন্দ্রীয় এজেন্সির নজরে আসে সায়নী। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে ফের কেন্দ্রীয় এজেন্সি ডাকলে সায়নী যাবেন বলে জানিয়েছেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...

Suvendu Adhikari | শপথ নিয়েই প্রশাসনিক তৎপরতা শুভেন্দুর! মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক নয়া মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেডের ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী...