বাড়ছে আতঙ্ক, কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত বেড়ে ৫

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেরলে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস। বুধবার রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিপায় আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসায় এক স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁর পজিটিভ আসে। যার ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, নিপায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে কোঝিকোড়ের একটি হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিপায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা লোকজনের সংখ্যা ৭০৬ জন। তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে ১৫৩ জন স্বাস্থ্যকর্মী। ৭৭ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৩ জন। তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। যারা ইতিমধ্যেই নিপায় আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে সরকার।

নিপার সংক্রমণ বাড়তে থাকায় কোঝিকোড়ে উৎসব, অনুষ্ঠান এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারই বেশ কয়েকটি গ্রামকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারাকারা তালুকের ন’টি পঞ্চায়েতের ৫৮ ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ রেখে স্কুল, কলেজও বন্ধ করে দেওয়া হয়েছে।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CJI Surya Kant | ‘যুবসমাজের সমালোচনা করিনি’, ‘আরশোলা’ মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আদালতে কিছু বেকার তরুণকে ‘আরশোলা’র...

Indian Army Chief | ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে, সিদ্ধান্ত পাকিস্তানের!’, চরম হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...