Nusrat Jahan | ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তি বাড়ল নুসরতের, সশরীরে হাজিরা দিতেই হবে আদালতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট প্রতারণা মামলায় (Flat Fraud Case) ফের অস্বস্তিতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। বসিরহাটের তৃণমূল সাংসদ ধাক্কা খেলেন নিম্ন আদালতে, অর্থাৎ নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে নুসরতকে।মঙ্গলবার আলিপুর জজ কোর্ট এই নির্দেশ দিয়েছে। এদিন আদালত স্পষ্ট জানিয়েছে, নুসরতকে হাজিরা দিতেই হবে আদালতকক্ষে।এরআগেও নুসরত নিজে না এসে, তাঁর আইনজীবীকে পাঠিয়েছিলেন আদালতে। তবে এবার আর তা সম্ভব হচ্ছে না।

নুসরত জাহান ২০১৪-১৫ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর পদে আসীন ছিলেন।এই সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। ব্যাঙ্ক কর্মীরা নির্দিষ্ট সময় ফ্ল্যাট পাননি।তাঁদের বলা হয়েছিল, হিডকোর কাছে ৩ কামরার ফ্ল্যাট পাবেন ওই ব্যাঙ্ক কর্মীরা।সেই প্রতিশ্রুতিও জলে যায়।

এরপর ব্যাঙ্ক কর্মীরা অভিযোগ জানান গড়িয়াহাট থানায়।সেই সময় নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ব্যাঙ্ক কর্মীরা। এরপর তাঁরা আলিপুর আদালতে মামলা দায়ের করেন।সম্প্রতি বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা (Shankudeb Panda) এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে গিয়েছিলেন ইডি দপ্তরে।যদিও নুসরত সমস্ত অভিযোগ ইতিমধ্যেই অস্বীকার করেছেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...