বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

জমি বিবাদের জেরে প্রকাশ্যে শুট আউট! জখম ১

শেষ আপডেট:

কিশনগঞ্জ: শহরে প্রকাশ্যে শুট আউট। বিহারের ফরবেশগঞ্জের শহহের এফসিআই চকের কাছে শনিবার রাতে দুটি বাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুস্কৃতীরা গুলি চালায়। গুলিতে জখম হয়েছেন মহম্মদ হাসিব নামে এক যুবক। বুকের বাঁদিকে গুলি লাগায় এখন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। জানা গিয়েছে জখম যুবক নরপতগঞ্জের বাসিন্দা। তবে কিছুদিন হয় তিনি ফরবেশগঞ্জে শ্বশুরবাড়িতে থাকছিলেন। জমি সংক্রান্ত বিবাদের কারণে কয়েকদিন ধরেই ওই যুবককে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তারপরই এই ঘটনা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুস্কৃতীরা গুলি ছোড়ার পরই বাইক দুটি জুম্মন চকের দিকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জখম ব্যক্তিকে ফরবেশগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ফরবেশগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক খুশরু সিরাজ ও আইসি আফতাব আহমেদ জানান, জখম যুবক মহম্মদ ওয়াসিম সহ চারজন দুষ্কৃতীর নাম পুলিশকে জানিয়েছে। তাদের খোঁজে চিরুণী তল্লাশি শুরু করা হয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Malda | ‘পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সামসী: পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির।...

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...

Deshbandhu Para Shris Ch. Primary School | পড়ুয়া মাত্র ১৭, ধুঁকছে শ্রীশ চন্দ্র প্রাথমিক স্কুল

ভাস্কর শর্মা, ফালাকাটা: প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে ৫৩ বছর।...