প্রতিযোগিতা চলাকালীনই বন্দুকবাজের হামলা, মৃত্যু ১০ রেসারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রেস চলার সময়ই বন্দুকবাজদের হামলা। ঘটনায় ১০ জন রেসারের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ৯ জন। তাঁরা সকলেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া এলাকায়।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার শহরের সান ভিন্টেসা এলাকায় গাড়ি দৌড় প্রতিযোগিতা চলছিল। সে সময়ই একটি গাড়ি করে বন্দুকবাজরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী এবং পুলিশ। ঘটনাস্থলে আসে মেক্সিকো রেডক্রসও। এই ঘটনা নিয়ে মেক্সিকোর ওই শহরের মেয়র আর্মান্দো আয়ালা রবলেস জানিয়েছেন, স্টেট অ্যাটর্নি জেনারাল রিকার্ডো ভ্যান আরপিও স্যাঞ্চেজ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Vaibhav Sooryavanshi world record | অভিষেককে টপকে শীর্ষে বৈভব! পাওয়ার প্লে-তে ছক্কা মারার নতুন রেকর্ড গড়লেন রাজস্থানের সূর্যবংশীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালস ম্যাচ হারলেও শনিবার...

Himanta Biswa Sarma | দাপুটে প্রত্যাবর্তন! ফের অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বারের...

Chandranath Rath murder case | খুনিদের ‘ডিজিটাল’ ভুল! বালি টোলপ্লাজার ইউপিআই ট্রানজ্যাকশন! চন্দ্রনাথ খুনের ঘাতকদের ডেরায় পৌঁছাতে মরিয়া পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ...

Vijay | তামিলনাডুর মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা, নজর নারী সুরক্ষায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির আঙিনায় নতুন এক...