সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়নি মোদি সরকার! খাড়গের দাবিতে শোরগোল

শেষ আপডেট:

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে! এমনই অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার টুইটারে এনিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেছেন তিনি।

সংসদ সূত্রের খবর, ২৮ মে প্রধানমন্ত্রী মোদি নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদি সরকারের তরফে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি খাড়গের। একটি টুইটে তিনি লিখেছেন, ‘নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। অথচ সংসদ হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা এবং রাষ্ট্রপতি হলেন তার সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ।’ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ খাড়গের।

অন্য একটি টুইটে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে লিখেছেন, ‘ঘটনা দেখে মনে হচ্ছে মোদি সরকার শুধু ভোটের জন্যই দলিত এবং জনজাতি সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেছে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...