রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, সেনার দপ্তরে হামলা

শেষ আপডেট:

ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এই দাবিতে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে পথে নেমেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। তার প্রতিবাদে গতকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে অশান্তি। চলছে ভাঙচুর, অবরোধ।

সেদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, ইমরানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে পাক সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছেন। দপ্তরের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন পিটিআই সমর্থকরা। এছাড়া পেশোয়ার, লাহোর, করাচিতেও অশান্তি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা রয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইমরানকে বুধবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করানো হচ্ছে না। তার বদলে যেখানে তাঁকে হেপাজতে রাখা হয়েছে, সেখানেই শুনানি হবে। দুর্নীতি দমন শাখা ইমরানকে অন্তত চার-পাঁচ দিন হেপাজতে রাখার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...