গায়ে ইউক্রেনের পতাকার আদলে পোশাক! কানের রেড কার্পেটে ‘রক্তাক্ত’ তরুণী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গায়ে জাতীয় পতাকার আদলে তৈরি পোশাক। শরীরে লেগে রক্তের দাগ! ‘আগ্রাসী’ রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এভাবেই সেজে রেড কার্পেটে পা রাখলেন এক তরুণী। তাঁকে এভাবে দেখে হতবাক ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা।

সোমবার কান চলচ্চিত্র উৎসবে ফরাসি পরিচালক জাস্ট ফিলিপটের ‘Acide’ সিনেমাটি দেখানো হচ্ছিল। তখনই জাতীয় পতাকায় মোড়া ‘রক্তাক্ত শরীর’ নিয়ে সেখানে ঢুকে পড়েন এক তরুণী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণীকে ওই সাজে দেখে নিরাপত্তারক্ষীরা প্রথমে হকচকিয়ে যান। তরুণীর কাছে ছুটে আসেন তাঁরা। এরপর গোটা বিষয়টি রক্ষীদের কাছে স্পষ্ট হয়ে যায়। তরুণীকে উৎসব চত্বরের বাইরে নিয়ে যাওয়া হয়। তরুণীর পায়ে ছিল নীল রংয়ের হিল জুতো। সিঁড়ি দিয়ে নেমে প্রথমে তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর আঙুলের ফাঁকে লুকিয়ে রাখা একটি ক্যাপসুল বের করেন ওই তরুণী। কেউ কিছু বোঝার আগেই সেটা ভেঙে মাথায় ওপর ছড়িয়ে দেন। ক্যাপসুলের মধ্যে লাল রংয়ের পদার্থ ছিল। শরীরে পরতেই রক্ত লেগে আছে বলে মনে হয়।

জানা গিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনটা করেন তরুণী। তবে এই প্রথম নয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে ইউক্রেন হামলা নিয়ে রাশিয়ার কড়া সমালোচনা করেন ফরাসি অভিনেত্রী ক্যাথরিন ডেনিউভ। উদ্বোধনী অনুষ্ঠানে বিখ্যাত ইউক্রেনীয় কবি লেস্যা ইউক্রেনকারের ‘Hope’ কবিতাটি আবৃত্তি করেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...

CJI Surya Kant | ‘যুবসমাজের সমালোচনা করিনি’, ‘আরশোলা’ মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আদালতে কিছু বেকার তরুণকে ‘আরশোলা’র...

Indian Army Chief | ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে, সিদ্ধান্ত পাকিস্তানের!’, চরম হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে...