রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কোচবিহারে দিতে হবে বন্দে ভারতের স্টপেজ, অবস্থানে তৃণমূল

শেষ আপডেট:

নয়ারহাট: কোচবিহারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ ও মাথাভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন প্রায় এক কিমি বেহাল পাকা রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে আন্দোলনে নামল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুরে রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ দেখান কোচবিহার জেলা তৃণমূল যুব’র কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।

স্টেশন মাস্টারের মাধ্যমে দাবির বিষয়টি লিখিতভাবে রেলের ডিআরএমের নজরেও আনা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোচবিহারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র সরকার। দ্রুত দাবি পূরণ না হলে সাধারণ মানুষের স্বার্থে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকিও দিয়েছেন তৃণমূল নেতারা।

এছাড়াও অভিযোগ উঠছে, মাথাভাঙ্গা শহর থেকে পখিহাগামুখী পাকা রাস্তার একাংশ দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার ওই অংশটি দেখভাল করে রেল দপ্তর। খানাখন্দে ভরে গিয়েছে এক কিমি রাস্তা। ভাঙা রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বর্ষায় রাস্তার ওই অংশে হেঁটে চলাও দায় হয়ে পড়ে। দ্রুত ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে এদিন সরব হন দলের নেতারা। রেলের মাথাভাঙ্গা স্টেশন মাস্টার অবশ্য এদিনের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনার আশ্বাস দিয়েছেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...