বিতর্কিত পুলিশকর্তাতেই আস্থা মমতার! রাজ্য পুলিশের নয়া ডিজি হচ্ছেন রাজীব কুমার

শেষ আপডেট:

কলকাতা: রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হলেন রাজীব কুমার। তাঁর নামেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর। একসময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার। তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। জানা গিয়েছে, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন তিনি। এর আগে ডিজি পদে ছিলেন মনোজ মালব্য। তাঁকেও প্রথমে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁকে স্থায়ী ডিজি করা হয়।

কলকাতা পুলিশের কমিশনার পদে থাকাকালীন বিতর্কের মুখে পড়তে হয়েছিল রাজীব কুমারকে। ২০১৩ সালে সারদাকাণ্ডে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করে রাজ্য। ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমান দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। এই মামলার তদন্ত সূত্রে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দাদের টিম চলে যাওয়া, তারপর তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো এসব পর্বের পর দেখা যায় তাঁকে পুলিশি দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিক পদে পাঠান মুখ্যমন্ত্রী। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রাজীব কুমার। সেই পদ থেকে তাঁকে ফেরানো হল রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল পদে।এদিন রাজীবকে ডিজি পদে বসানোর খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়ে খোঁচা দেন কুণাল। রাজীবকে ‘দক্ষ আইপিএস’ অফিসার বলার পর কুণালের কটাক্ষ, ‘আমার মতো নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না। তাতে আগামী দিনগুলি ভালো যায় না।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...