Smuggling | নষ্ট হচ্ছে খেতের ফসল, পাচারকারীদের দৌরাত্ম্যে সীমান্ত এলাকায় ঘুম উড়েছে বাসিন্দাদের

শেষ আপডেট:

দীপেন রায়, মেখলিগঞ্জ: ‘পাকড়ো পাকড়ো’। শুক্রবার রাতে বিএসএফ (BSF) জওয়ানদের চিৎকারে ঘুম ভেঙেছে মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা ফুলকাডাবরির বাগডোকরা মোড় সীমান্ত এলাকার বাসিন্দাদের। দু’একজন ঘুম থেকে উঠে ঘড়িতে দেখে রাত তখন দেড়টা। কয়েকজন বিএসএফের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখতে পান, একদল পাচারকারী (Smugglers) ছুটছে, পিছনে ছুটছে বিএসএফ। দেড়-দু’ঘণ্টা পর শোনা গেল সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দা চঞ্চল রায় পাটোয়ারি, কোয়েল রায় পাটোয়ারিদের চিৎকার। এবার বিএসএফের উদ্দেশ্যে ভাঙা ভাঙা হিন্দিতে চিৎকার, ‘সাহেব ইধার আও, হামলোগো কা তামাক গাছ বাঁচাও।’
সেখানে গিয়ে দেখা গেল, একদল পাচারকারী গোরু নিয়ে তামাক খেত মাড়িয়ে চলে গিয়েছে। সেই চিৎকার আর বিএসএফের দৌড়াদৌড়ির বুটের শব্দে ঘুম ভেঙেছে প্রতিমা রায়, বাপ্পা পাটোয়ারি, স্বর্ণালি রায়, ধনজ রায়দের। বাপ্পা বললেন, ‘চিৎকার চ্যাঁচামেচিতে প্রায় রাতেই আমাদের ঘুম হচ্ছে না।’ একই সুরে মৃত্যুঞ্জয় রায়ের বক্তব্য, ‘সারাদিন কাজ করতে হয়। রাতে যে একটু শান্তিতে ঘুমাব, তার উপায় নেই।’
শনিবার সকালে উঠে কৃষকরা জমিতে গিয়ে দেখতে পান, পাচারকারীদের পায়ে কারও তামাক গাছ নষ্ট হয়েছে, কারও ভুট্টা বা মটরশুঁটি বা অন্য সবজি। কোয়েলের বক্তব্য, ‘দুই বিঘা জমিতে তামাক চাষ করেছিলাম। অনেকটা তামাক গাছ নষ্ট হয়েছে।’ কুচলিবাড়ির সন্ন্যাসীহাট সীমান্তে ভিন্ন চিত্র। এই সীমান্তে কাঁটাতার থাকলেও প্রায় ৩-৪ কিমি দূরে তিস্তা নদীর খোলা সীমান্ত। সেই সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে ঢুকে মাঝেমধ্যেই সীমান্তবাসীদের গোরু চুরি করে নিয়ে যাচ্ছে। শুক্রবার রাতেও এক গৃহস্থের বাড়ি থেকে দুটি গোরু চুরি হয়েছে। কুচলিবাড়ি থানায় শনিবার লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। স্থানীয় মিঠুন রায়ের বক্তব্য, ‘এই সীমান্তে কয়েক মাস আগেও গোরু চুরি সেরকম হত না। বর্তমানে বিএসএফ বাইরে থেকে গোরু আনতে দিচ্ছে না, একমাত্র পিডব্লিউডি রাস্তা দিয়ে আনানো যাচ্ছে। তাই পাচারকারীরা কয়েকমাস ধরে সীমান্তের বাসিন্দাদের গোরু চুরি করে নিয়ে যাচ্ছে।’ শীত ও কুয়াশাকে কাজে লাগিয়ে যে পাচারকারীরা সক্রিয় তা মানছেন জলপাইগুড়ি (Jalpaiguri) সেক্টরের বিএসএফের ডিআইজি বিগ্রেডিয়ার বিজয় মেহতা। তিনি বলেন, ‘আমাদের জওয়ানরা সদা তৎপর রয়েছেন। কুচলিবাড়ির ৪০ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা শুক্রবার রাতে ১২টি গোরু উদ্ধার করেছেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...