স্কুলে ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন! গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

শেষ আপডেট:

বালুরঘাট: স্কুলের ভেতরেই পাঁচ বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বালুরঘাটে। অভিযোগের তির খোদ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার স্কুল চলাকালীন ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।

ওই নাবালিকা আদিবাসী সম্প্রদায় ভুক্ত হওয়ায়, তার পক্ষ নিয়ে রবিবার দুপুরে আদিবাসী সমাজের তরফে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখানো হয়। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ জানান নির্যাতিতার মা। সেই ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার সত্যতা কতটা রয়েছে, তা যাচাই করতে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এদিন শারীরিক পরীক্ষার জন্য ওই নাবালিকাকে বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, অভিযোগ দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...