ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার সাত বাংলাদেশি যুবক

শেষ আপডেট:

করণদিঘি: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার সাত বাংলাদেশি যুবক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে করণদিঘি থানার পুলিশ বিলাসপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। এরপরই সাত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা দেখাতে পারেনি ওই যুবকরা। এরপরই পুলিশ তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দবিরুল ইসলাম(৩২), রেজাউল করিম(৩৬), নারুজ্জমান মিয়াঁ(৩২), মহম্মদ রাইহান কবির(২২), মহম্মদ মনির হুসেন(১৯), মহম্মদ আসরাফুল(৩৬), মহম্মদ মেহেদি হাসান(২৯)। ধৃতদের বাড়ি বাংলাদেশের ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা ঠাকুরগাঁও, সাতক্ষিরা, কুরিগ্রাম কুমিল্লা জেলায়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদ চলাকালীন মহম্মদ আসরাফুল জানান, বাংলাদেশে দালালের মাধ্যমে টাওয়ারের কাজ করতে ভারতে প্রবেশ করেন তারা। বাংলাদেশি দালাল তাদের ভারতের দালালের হাতে তুলে দিয়েছিল।পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। সোমবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mekhliganj | রান্নার গ্যাসের অভাবে বন্ধ মা ক্যান্টিন

মেখলিগঞ্জ: গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মেখলিগঞ্জ শহরের হাসপাতাল...

Cooch Behar | সমাবর্তনের টাকা নিয়ে উধাও ছাত্র নেতারা

শিবশংকর সূত্রধর, কোচবিহার: সমাবর্তন অনুষ্ঠানের নামে ডাক্তারি পড়ুয়াদের কাছ...

Dinhata | ক্ষমতা বদলাতেই সুর বদল বিশিষ্ট মহলে! ‘জুজু’র তত্ত্বে সুর বদলাচ্ছেন ‘উদয়ন-ঘনিষ্ঠ’রা

দিনহাটা: কেউ বলছেন ‘ভয় দেখানো হয়েছিল’, কারও দাবি ‘চাপে...

Deer Horn Smuggling | নেপাল সীমান্ত দিয়ে হরিণের শিং পাচারের ছক বানচাল! কিশনগঞ্জে পাকড়াও ২ আন্তর্জাতিক পাচারকারী

কিশনগঞ্জ: ভারত-নেপাল সীমান্তে ফের বড়সড় সাফল্য পেল এসএসবি (SSB)।...