রাতভর বৃষ্টি, কালিম্পংয়ে ধস নেমে ক্ষতি একাধিক বাড়ির, ব্যাহত সেবক-রংপো প্রকল্পের কাজ

শেষ আপডেট:

কালিম্পং: রাতভর ভারী বৃষ্টির ফলে হড়পা বান। কালিম্পংয়ে ধসে ক্ষতিগ্রস্ত একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি। ব্যাহত হয়েছে সেবক-রংপো প্রকল্পের কাজ।

গতকাল রাত থেকে তরাই-ডুয়ার্স সহ উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টি হয়। বৃষ্টিপাতের জেরে কালিম্পং জেলার রম্ভি এলাকায় ধস নামে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। এছাড়া রন্দি বাজার গ্রামের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত। ব্যাহত হয় সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। তবে হড়পা বান ও ধসের জন্য এই রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, যেভাবে গ্রামের কথা চিন্তা না করে রেল প্রকল্পের কাজ চলছে তাতেই ক্ষতি হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা জানান, ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজে নেমেছে। রেল কর্তৃপক্ষকে ধস আটকাতে অবিলম্বে পদক্ষেপ করতে বলা হয়েছে।

অন্যদিকে, সিকিমে দিকচুর কাছে এনএইচপিসির স্টেজ ফাইভ প্রোজেক্টের কাছে ধস নামায় দিকচু-সিংটাম রাস্তা বন্ধ হয়ে যায়। একটি গাড়ি সেখানে আটকে পড়ে। যদিও কেউ হতাহত হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধস সরানোর কাজ চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...