আর্থিক তছরুপের মামলায় নাম জড়াল শাহরুখপত্নী গৌরীর, সমন পাঠাল ইডি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু’দিন পরই মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’। ঠিক তার আগেই এনফোর্স্টমেন্ট ডিরেক্টরেটের নজরে শাহরুখপত্নী গৌরী খান। কিং খানের স্ত্রীকে ইডি নোটিস পাঠিয়েছে বলে খবর। গৌরি খান রেড চিলিজ প্রযোজনা সংস্থার মালকিনের পাশাপাশি ইন্টিরিয়র ডিজাইনার কোম্পানিরও মালকিন। এবার তাঁর নাম জুড়েছে রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের আর্থিক তছরুপের মামলায়। এই কোম্পানি বিনিয়োগকারী ও ব্যাংক থেকে ৩০ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে। এই মামলার তদন্তেই গৌরীকে সমন পাঠিয়েছে ইডি।

জানা গিয়েছে, গৌরী খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিল তুলসিয়ানি গ্রুপ। প্রতারণার অভিযোগে তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় গৌরীর নামও উঠে আসছে। তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠছে। সেই কেলেঙ্কারির সঙ্গেই নাম জুড়েছে গৌরীর। তবে তাঁর বিরুদ্ধে সরাসরি টাকা আত্মসাতের কোনও অভিযোগ নেই।

সূত্রের খবর, গৌরী খানকে তুলসিয়ানি গ্রুপ কত পারিশ্রমিক দিয়েছিল এবং তাঁদের মধ্যে কী চুক্তি হয়েছিল, তা জানতে চাইবে ইডি। এক্ষেত্রে গৌরী খানের বয়ান রেকর্ড করা হবে। এই তুলসিয়ানি গ্রুপ লখনউয়ের। নোটিস জারি করেছে লখনউয়ের ইডি। মুম্বইয়ের লোকাল ইউনিট থেকে গৌরী খানকে নোটিস দেওয়া হবে। তবে নোটিস দেওয়া হলেও গৌরী এখনও তা পাননি বলে অনুমান।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Soham Chakraborty | রাজ্যে পালাবদলের আবহে এবার টলিপাড়ায় থ্রেট কালচার? আর্থিক বিবাদের জেরে বিধায়ক সোহমকে খুনের হুমকি প্রযোজকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এবার...

Amitabh Bachchan | মেগাস্টার অমিতাভের হাসপাতালে ভর্তির গুঞ্জন! ভক্তদের উদ্বেগ উড়িয়ে নিজেই দিলেন সুস্থতার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিনি বলিউডের ‘বিগ বি’, সহস্রাব্দের...

Salman Khan | বিশ্নোইদের হুমকির মাঝেই সলমনের ‘গ্যালাক্সি’-তে সাপের হানা! শোরগোল বান্দ্রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের ‘সুলতান’ সলমন খানের (Salman...

Govinda | নিরাপত্তারক্ষীর বাড়াবাড়ি, ক্ষুব্ধ গোবিন্দা! ছবিশিকারিদের কাছে চাইলেন ক্ষমা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তারকাদের ঘিরে অনুরাগীদের ভিড় বা...