মাছের পেটির আড়ালে শাল কাঠ পাচার! বাজেয়াপ্ত করল বনকর্মীরা 

শেষ আপডেট:

চালসা: মাছ রাখার পেটির আড়ালে ছোট গাড়িতে করে পাচার হচ্ছিল মূল্যবান শাল কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার শাল কাঠ বাজেয়াপ্ত করা হল। এই সাফল্য পেল চালসা রেঞ্জের বনকর্মীরা। যদিও গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি বনকর্মীরা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চালসা রেঞ্জের বনকর্মীরা নিউ খুনিয়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ওঁত পেতেছিল। ওই সময় মাছ রাখার পেটির আড়ালে একটি ছোট গাড়ি নিউ খুনিয়া হয়ে জাতীয় সড়কের দিকে আসছিল। বনকর্মীদের দেখতে পেয়ে গাড়ির চালক গাড়ি সামলাতে না পেরে নিউ খুনিয়া এলাকায় রাস্তার পাশে উলটে যায়। ওই সময় বৃষ্টি হচ্ছিল। পরে বনকর্মীরা এসে গাড়ির তল্লাশি করার সময় গাড়ির ভিতরে মাছের পেটির আড়ালে শাল  কাঠ দেখতে পায়। রাতেই গাড়ি সমেত কাঠ নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ‘বাজেয়াপ্ত হওয়া কাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকা। এই ধরনের অভিযান চলতেই থাকবে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mahakal Mahatirtha | মহাকাল মহাতীর্থ যেন শাঁখের করাত, উত্তরবঙ্গের মেগা প্রকল্প নিয়ে উভয়সংকটে বিজেপি সরকার

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মাটিগাড়া উপনগরীর উলটোদিকের বিস্তীর্ণ ফাঁকা জমিতে...

HS Result 2026 | সাফল্যের শিখরে বাঁশহাটির মেয়ে, উচ্চমাধ্যমিকে ৪৭০ নম্বর পেয়ে নজির গড়লেন সুমি পাল

পুরাতন মালদা: শত প্রতিকূলতাও যে মেধার পথে বাধা হতে...

Open Mic Culture | ওপেন মাইকে খুলছে প্রতিভার দরজা, শিলিগুড়ির ক্যাফে-পাবে এখন নতুন প্রজন্মের জয়গান

প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: জাকির খান, কুণাল কামরা, সময় রায়নাদের...

North Bengal Development Department Corruption | দুর্নীতির বিচার চায় জনগণ, উদয়ন সেনা নিয়ে কলকাতায় গোপন রিপোর্ট পুলিশের

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...