রাজঘাটের কর্মসূচিতে মোবাইল হাওয়া শান্তনু সেনের, জুতো পেলেন না দমকলমন্ত্রী সুজিত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গিয়েছেন দলের নির্দেশে দিল্লিতে ধর্না কর্মসূচিতে যোগ দিতে। ভাবছেন এ আবার এমন কি খবর! আজ সকাল থেকেই তো সংবাদ মাধ্যম জুড়েই রয়েছে ঘাস ফুল শিবিরের ‘দিল্লি অভিযান’।কি হল সেখানে, কি বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে যেন রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই। কিন্তু এত বড় রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে রাজ্যের এক মন্ত্রী এবং তৃণমূলের হেভিওয়েট এক সাংসদ পড়লেন চরম বিড়ম্বনায়।

প্রথম জন সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী, মুখ্যমন্ত্রীর খুব কাছের একজন। তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযানে তিনি থাকবেন এ নিয়ে কোন সন্দেহ ছিল না। সেইমত এদিনের ধর্না কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে নিজের জুতো খুলে ঢুকেছিলেন মন্ত্রী। ধর্না শেষে পুলিশের তাড়ায় খানিকটা দ্রুত বাইরে বেরিয়ে দেখেন নিজের জুতো উধাও। মন্ত্রী মশাইয়ের যে শুধু জুতোই গেছে তা নয়, পায়ে বুট দিয়ে চেপে দিয়েছে দিল্লি পুলিশ। অগ্যতা সংবাদ মাধ্যমের সামনে খালি পায়েই এলেন মন্ত্রী। বললেন, ‘আমি জুতো খুলে ভিতরে গিয়েছিলাম। এখন দেখছি জুতোটা মিসিং।’ তবে মন্ত্রী কিন্তু দলের একনিষ্ঠ ভক্তের মত প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘জুতো হারালেও আমাদের আন্দোলন চলবে।’

দ্বিতীয় জন হলেন তৃণমূল মুখপাত্র সাংসদ শান্তনু সেন। তিনিও দলের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্নায় বসেছিলেন। ধর্না কর্মসূচি চলাকালীন তৃণমূলের এই হেভিওয়েট নেতা হারিয়ে ফেলেন নিজের ফোনটি। তিনি অবশ্য সুজিত বসুর পথ না মাড়িয়ে অনেক খোঁজাখুঁজি করেন ফোন। কিন্তু সেটি আর পাওয়া যায়নি। নিজের ফোন হারানোর খবর, ফেসবুকে জানান শান্তনুবাবু।অন্যদিকে ফোন খয়ে গেছে সাংসদ শতাব্দী রায়ের। তাঁর আইফোন সিরিজের ফোন ছিল।

সোমবার সকাল থেকেই তৃণমূলের ধর্না কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম ছিল দিল্লির রাজপথ।ধর্না শেষে সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।একাধিক দলীয় কর্মীকে দেখা যায় পালিয়ে যেতে। পুলিশকে দেখা যায় লাঠি চালাতে।এতবড় রাজনৈতিক সমাবেশের মধ্যে রাজ্যের দুই হেভিওয়েটের এহেন পরিস্থিতি দেখে বলাই যায় রাজনীতিতে সবই সম্ভব।

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...