শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

TMC Candidate | প্রার্থী তালিকায় কীর্তি-শত্রুঘ্ন-ইউসুফ, ‘বহিরাগত’ কাঁটায় বিদ্ধ তৃণমূল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারবার বিজেপিকে বহিরাগত বলে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, গেরুয়া শিবিরকে বহিরাগত তিরে বিঁধতে পিছপা হননি। সেই তৃণমূলের প্রার্থী (TMC Candidate) তালিকাতেই এবার বহিরাগতদের ছড়াছড়ি। বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোল আসনে আগেই বিহারিবাবু শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করেছিল তৃণমূল। এবার গুজরাটের বরোদা থেকে নিয়ে এসে অধীর গড় বহরমপুরে প্রার্থী করা হল প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে (Yusuf Pathan)। অন্যদিকে বর্ধমান পশ্চিমে প্রার্থী হয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য দিল্লির বাসিন্দা কীর্তি আজাদ (Kirti Azad)।

২০১৪ সালে বিহারের দ্বারভাঙ্গা থেকে বিজেপির সাংসদ ছিলেন কীর্তি আজাদ। পরে বনিবনা না হওয়ায় বিজেপি থেকে কংগ্রেস হয়ে ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই কীর্তি আজাদকেই বর্ধমান পশ্চিম আসনে প্রার্থী করেছে তৃণমূল। আসানসোল ও পশ্চিম বর্ধমান ইতিমধ্যেই তৃণমূলের জেতা আসন। এই দুটি আসনে ফের তৃণণূলের জয়ের সম্ভাবনা যথেষ্টই। একমাত্র বহরমপুরে জিতেছে কংগ্রেস। সেখানেই ইউসুফ পাঠানকে সামনে রেখে কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে দল। তবে যে তৃণমূল বিজেপিকে বহিরাগত তকমায় সবসময় বেঁধে সেই তৃণমূলই কীভাবে ৩ গুরুত্বপূর্ণ আসনে বহিরাগতদের প্রার্থী করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে তৃণমূলের বহিরাগত প্রচার অনেকটাই ভোঁতা হয়ে যাবে বলে মনে করছে দল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...