Students protest | কলেজে পানীয় জলের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

শেষ আপডেট:

চাঁচল: পানীয় জলের দাবিতে চাঁচল (chachol) মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে বসে বিক্ষোভে শামিল কলেজ পড়ুয়ারা (Students protest)। চাঁচল কলেজে রয়েছে প্রায় ৮০০০ ছাত্র-ছাত্রী। কলেজে নেই কোনও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। যার জেরে দীর্ঘ ছয় মাস ধরে কলেজে পানীয় জলের সমস্যায় ভুগছেন পড়ুয়ারা। কলেজে এসে জল কিনে খেতে হচ্ছে তাদের। গত ডিসেম্বর মাসে এই কলেজে একটি আন্তর্জাতিক সেমিনার হয়। তার আগেই জেলা পরিষদের তহবিলের ৫ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে কলেজ চত্বরে একটি সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হয়।

কলেজ পড়ুয়া এবং ছাত্র সংগঠনের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। সেই সময় ছাত্ররা প্রতিবাদ করে। তারপর থেকেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় কাজ। কাজের সমস্ত সামগ্রী সরিয়ে নেওয়া হয় কলেজ থেকে। এরপরই কলেজ পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থ হন। কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার, এসডিও এবং জেলা আধিকারিকদের জানানো হয়। কিন্তু কাজ এখনও শুরু হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার দুপুরে চাঁচল মহকুমা শাসক দপ্তরের মূল ফটকের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। প্রায় একঘণ্টা চলে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত কলেজে জলের সমস্যার সমাধান করতে হবে। নয়তো আগামীতে আন্দোলন বৃহত্তর হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস বলেন, ‘কাজটা কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না। আমি প্রশাসনিক কর্তাদের বারবার জানিয়েছি। কলেজের তরফে তা এতো ছাত্রকে জল কিনে দেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই ছাত্র-ছাত্রীদের নিজেদের জল কিনতে হচ্ছে। এই সমস্যায় তাদের ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। দ্রুত সমস্যার সমাধান করে কাজ শুরু করার ব্যবস্থা করব।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Siliguri | টোটো চালক থেকে মাঠের সন্দেহভাজন: ২৪ ঘণ্টায় শিলিগুড়ির ৩ জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ!

শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...

Weather Monitoring Station | বিপজ্জনক স্থানে বসছে ওয়েদার স্টেশন, দুর্যোগ মোকাবিলায় উদ্যোগী রেল 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে বিপজ্জনক...