মাটিগাড়ায় খুন হওয়া কিশোরীর বাড়িতে সুকান্ত, নিশানা করলেন পুলিশকে

শেষ আপডেট:

শিলিগুড়ি: মাটিগাড়ায় খুন হওয়া কিশোরীর বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুলিশকেই কাঠগড়ায় তোলেন সুকান্ত। তিনি অভিযোগ করেন পুলিশের উদাসীনতায় গোটা মাটিগাড়া এলাকায় মাদক কারবার রমরম করে চলছে। পুলিশ এই ঘটনার দায় কোনও ভাবেই এড়াতে পারে না।

উল্লেখ্য কয়েকদিন আগে মাটিগাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে স্কুলের পোশাকে এক কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধর্ষণে বাধা দেওয়ায় ওই কিশোরীকে পাথর দিয়ে থেঁতলে উদ্ধার করা হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কিন্তু তার পর থেকেও এই খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সমতলে শিলিগুড়িতে ও পাহাড়ে এনিয়ে বনধ পালন করা হয়েছে। বিজেপিও বিষয়টি নিয়ে সরব হয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া...

Boro Paddy Damage | বৃষ্টির জলে ডুবে ধানের জমি! মালদায় বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

জসিমুদ্দিন আহম্মদ, পুরাতন মালদা: বোরো ধানের ভরা মরশুমে জেলাজুড়ে...

Satyendranath Roy Gangarampur | জয়ের পরই ‘চায়ে পে চর্চা’য় সত্যেন্দ্রনাথ, গঙ্গারামপুরের জন্য আসছে কোন মেগা প্রকল্প?

গঙ্গারামপুর: সদ্য সমাপ্ত হাই-ভোল্টেজ বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় সম্পূর্ণ...