সমলিঙ্গ বিয়ে নাকচ! সুপ্রিম রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে শীর্ষ আদালত

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: সমলিঙ্গ বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এমনই জানিয়েছে শীর্ষ আদালত। ১৭ অক্টোবর সমলিঙ্গ বিবাহকে আইনি অনুমোদন দিতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সেদিন ৩ বিচারপতি রবীন্দ্র ভাট, হিমা কোহলি এবং পিএস নরসিমহা সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতির বিপক্ষে মত দেন। তবে পক্ষে মত দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জয় কাউল।

শেষ পর্যন্ত ৩-২ সংখ্যাগরিষ্ঠতায় আইনি স্বীকৃতির দাবি খারিজ করে হয়ে যায় আদালতে। যদিও আদালত এ বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের নির্দেশ দেয়। এরপর কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের হয়। সেই পিটিশন বিবেচনা করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, তাঁরা আর্জি শুনবেন। ২৮ নভেম্বর এই ব্যাপারে শুনানি হতে পারে। আবেদনকারীদের তরফে মুকুল রোহতগি আদালতকে জানান, মামলাটির শুনানির সম্ভাব্য তারিখ ২৮ নভেম্বর তালিকাভুক্ত আছে। সেটি যেন তালিকা থেকে মুছে না ফেলা হয়।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...