কনভয়ের ধাক্কায় মৃত্যু মামলায় সাময়িক স্বস্তিতে শুভেন্দু, এখনই কাউকে তলব নয়, জানাল আদালত

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়ির ধাক্কায় চণ্ডীপুরে মৃত্যু হয় এক যুবকের। এরপর এই ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। বৃহস্পতিবার সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামী বুধবার এই মামলার শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত সিআইডি কাউকে তলব করতে পারবে না। সেইসঙ্গে একাধিক নথি ও হলফনামা চাওয়া হয়েছে। সিআরপিএফেরও পৃথকভাবে হলফনামা আকারে রিপোর্ট চেয়েছেন বিচারক। রাফ ড্রাইভিংয়ের যে অভিযোগ তা কীভাবে জানা গেল তাও জানতে চেয়েছে আদালত। পাশাপাশি রাজ্যের তরফে ভিআইপিদের নিরাপত্তায় কী কী করা হচ্ছে, সে বিষয়েও জানতে চাওয়া হয়।

যদিও রাজ্যের তরফে বলা হয়, শুভেন্দুর কনভয়ের সঙ্গে রাজ্য সমন্বয় রাখতে পারছে না। কারণ যে লিড মোবাইলের মাধ্যমে সমন্বয় রাখা হয়, তা রাখতে চান না বিরোধী দলনেতা। তাই তিনি কখন কোথায় যাচ্ছেন, গাড়ির গতি কত থাকবে, রাস্তায় অবস্থা এসব জানানো সম্ভব হয় না। এরপরই রাজ্যের কাছে রিপোর্ট চায় আদালত।

সম্প্রতি, চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনায় ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। আদালতের দ্বারস্থ হন খোদ শুভেন্দুই। সিবিআই তদন্তের দাবিতে সরব হন তিনি। এদিকে সিআইডি তদন্তের দাবি জানান মৃতের পরিবার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...