শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর তদন্তে সিট গঠন হাইকোর্টের

শেষ আপডেট:

কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর তদন্তে সিট গঠন হাইকোর্টের। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেনকে নিয়ে সিট গঠন করা হবে। হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট। প্রয়োজন মনে করলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করাবে সিট, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত চলাকালীন বাইরে কোনও মন্তব্য করতে পারবেন না সিট কর্তারা। এই নিয়ে বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা বলেন, সত্য সামনে আসা দরকার। পাশাপাশি, নাবালিকার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। তারমধ্যে তাঁদের রিপোর্ট জমা দিতে হবে।

সম্প্রতি, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ। দফায় দফায় বিক্ষোভ চলে। থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে থানায় আগুনকাণ্ডে অভিযুক্তদের ধরতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। এই নিয়ে নতুন করে শুরু হয় উত্তেজনা। তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জল গড়ায় আদালত পর্যন্ত। এদিন নতুন করে নাবালিকা মৃত্যুর ঘটনায় সিট গঠনের নির্দেশ দিল আদালত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Murshidabad | ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’! দেহ ফিরতেই রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ জনজীবন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।...

CM Mamata Banerjee | আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী: মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীর জন্য...

Machado-Trump Nobel Gift | ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক ‘উপহার’ দিলেন মাচাদো, ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসে ঐতিহাসিক সাক্ষাৎ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald...

T20 World Cup 2026 | বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের আগে বিপাকে ইংল্যান্ড! পাক-বংশোদ্ভূত হওয়ায় ভিসা জটিলতায় রশিদ ও রেহান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup...