১২ ছাত্রীকে যৌন নির্যাতন! উত্তরপ্রদেশে গ্রেপ্তার শিক্ষক

শেষ আপডেট:

শাহজাহানপুর: উত্তরপ্রদেশের স্কুলে দলিত সহ ১২ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, যোগী রাজ্যের তিলহার থানা এলাকার ওই সরকারি জুনিয়র স্কুলটিতে একজন কম্পিউটার প্রশিক্ষক ১২ জন ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন। অভিযুক্তের নাম মহম্মদ আলি। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর পাশাপাশি প্রধান শিক্ষক অনিল কুমার ও সহকারী শিক্ষক সাজিয়ার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। সার্কল অফিসার (তিলহার) প্রিয়াঙ্ক জৈন পিটিআইকে একথা জানিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, ওই শিক্ষক তাদের ওপর যৌন নির্যাতন করছে, এই মর্মে প্রাথমিকভাবে কয়েকজন ছাত্রী প্রধান শিক্ষক অনিল কুমারের কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি বলে দাবি ছাত্রীদের। এরপর তারা বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হতেই গ্রামের লোকজন এবং পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামের প্রধান ললতা প্রসাদ এফআইআর দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...