‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার ভগবান’, চাকরি পেয়ে বিচারপতিকে ঈশ্বরের আসনে বসালেন অনামিকা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার ভগবান, উনি বলেই এত দ্রুত আমি আমার নায্য চাকরি পেয়েছি।’ আদালতের রায়ে চাকরি পাওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন অনামিকা রায়। বিচারপতির এক রায়ে গোটা রাজ্যে চর্চা শুরু হয়েছে অনামিকাকে নিয়ে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করে সেই চাকরি ববিতা সরকারকে দেয় আদালত। কিন্তু দেখা যায়, সেই চাকরির প্রকৃত প্রাপক শিলিগুড়িরই অনামিকা রায়। মঙ্গলবার বিচারপতি ববিতার চাকরি বাতিল করে অনামিকাকে দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে অঙ্কিতার বেতন বাবদ যে টাকা ববিতা পেয়েছিলেন, সেই টাকাও অনামিকাকে ফেরাতে নির্দেশ দিয়েছেন। এই রায়ে যথেষ্টই খুশি অনামিকা।

এদিন অনামিকা প্রতিক্রিয়ায় বলেন, ‘আজ আমার জীবনে সবচেয়ে খুশির দিন। আমি আপ্লুত।’ চাকরি ফিরে পাওয়ার লড়াইে পাশে থাকার জন্য স্বামী সহ শ্বশুর-শ্বাশুড়ি, বাবা-মা সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি তাঁর অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেন অনামিকা। তিনি বলেন, ‘মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে ছাড়া এটা কখনওই সম্ভব ছিল না। আমার বাচ্চা ছোট থাকায় তিনি যে পোস্টিংয়ের বিষয়টিও দেখেছেন সেই জন্যও তাঁকে অসংখ্য ধন্যবাদ।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pakistan Army Camp Attack | পাক সেনাছাউনিতে হামলা, মৃত অন্তত ১৫ সেনা, দায় স্বাকীর টিটিপি-র 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আবারও বড় জঙ্গি হামলায় রক্তাক্ত...

High Court | ‘আইন না মেনে ভাঙা যাবে না’, তপসিয়া কাণ্ডে আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’র উল্লেখ করে নির্দেশ কলকাতা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিলজলা থানা এলাকার তপসিয়ায় অগ্নিকাণ্ড...

Malda | রাতের অন্ধকারে পুলিশের হানা, বিহারের অস্ত্র সহ ধৃত দুই, নেপথ্যে বড় কোনো ছক?

মালদা: ফের একবার বড়সড়ো অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল...