‘ইন্ডিয়া জোটের সঙ্কল্প আরও মজবুত হল’, রাহুল প্রসঙ্গে সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বললেন মমতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মোদি’ পদবি ইস্যুতে রাহুল গান্ধিকে স্বস্তি দিয়েছে সুপ্রিমকোর্ট। আর দেশের সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, “রাহুলের সাংসদ পদ নিয়ে খবরে আমি খুশি। মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয়ী হতে ইন্ডিয়া জোটের সঙ্কল্প আরও মজবুত হল।”

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া রয়েছে। নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে বা সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়। সুপ্রিম কোর্টের রায়ে রাহুল গান্ধী স্বস্তি পেয়েছেন। এবার আমরাও চাইব যে ক্ষিপ্রতার সঙ্গে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা সেই তৎপরতার সঙ্গেই যেন তা ফিরিয়ে দেন।” যখন সুরাট আদালত ‘মোদি’ পদবি ইস্যুতে রাহুল গান্ধির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছিল তখন বিরোধীদের জোট হয়নি। কিন্তু সেদিন রাহুল গান্ধির প্রতি একাত্মতা দেখিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিলেন, “গণতান্ত্রিক ভারতবর্ষ এখন সোনার পাথরবাটি।”
এবার রাহুল ইস্যুতে বিচারব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে অনেকে। এর আগে বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের মঞ্চে রাহুলকে “ফেবারিট” বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টের রায়কে মুখ্যমন্ত্রীর স্বাগত জানানোয় জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...