এবার বিষমদে মৃত্যু তামিলনাড়ুতে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত ৭ পুলিশ অফিসার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা আকছার শোনা যায়। তবে এবার বিষমদ কাণ্ড ঘটল তামিলনাড়ুতে। রবিবার দুটি পৃথক ঘটনায় বিষাক্ত মদ পান করে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে অন্তত আটজনের। ৩০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দুটি ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম ও চেঙ্গালপাত্তু জেলায়। ভিল্লুপুরম জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের। আরও ৪ জনের মৃত্যু হয়েছে চেঙ্গালপাত্তু জেলায়। তদন্তকারীরা জানিয়েছেন, বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল মিথেন গ্যাস মিশে থাকার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। বিষমদ কাণ্ডের তদন্তের জন্য বেশ কয়েকজন পুলিশকর্মীর একটি দল গঠন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন ইন্সপেক্টর, কয়েকজন সাব ইন্সপেক্টর সহ মোট সাতজন পুলিশকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাঁরা চিকিৎসাধীন, তাঁদেরও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...