Leopard Death : চা বাগানে মৃত অবস্থায় একসঙ্গে পড়ে মা ও দুই শাবক!

শেষ আপডেট:

ফাঁসিদেওয়া: মা সহ আরও দুই চিতাবাঘ শাবকের মৃতদেহ (Leapard Death) উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আরও ১টি চিতাবাঘ (Leopard) শাবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির (Kharibari) থানঝোরা চা বাগানের ৩ নম্বর সেকশন থেকে চিতাবাঘগুলি উদ্ধার হয়। চা শ্রমিকরা প্রথমে চিতাবাঘগুলিকে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা অসুস্থ শাবকসহ মৃত চিতাবাঘ গুলিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠাচ্ছে। পূর্ণবয়স্ক চিতাবাঘটির পাশাপাশি, দুটি শাবকও মৃত অবস্থায় ছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

একসঙ্গে ৩টি চিতাবাঘের মৃত্যুর ঘটনায় ব্যাপক রহস্য দেখা দিয়েছে। বনদপ্তরের ইতিমধ্যেই মৃত চিতাবাঘগুলির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। ঘোষপুকুর রেঞ্জার সোনম ভুটিয়া জানান, এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানাতে পারবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Siliguri | টোটো চালক থেকে মাঠের সন্দেহভাজন: ২৪ ঘণ্টায় শিলিগুড়ির ৩ জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ!

শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...

Weather Monitoring Station | বিপজ্জনক স্থানে বসছে ওয়েদার স্টেশন, দুর্যোগ মোকাবিলায় উদ্যোগী রেল 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে বিপজ্জনক...