রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Jalpaiguri | বর্ধিত খাজনার প্রতিবাদে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের

শেষ আপডেট:

গয়েরকাটা: হাটের বর্ধিত খাজনার (Tax) প্রতিবাদে এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করল ব্যবসায়ীরা। রবিবার বানারহাট থানার অন্তর্গত দুরামারির হাটের ব্যবসায়ীরা পথ অবরোধ (Road Block) করে বিক্ষোভ দেখান। এই কারণে এদিন সকাল থেকেই বাজারের সমস্ত দোকান বন্ধ রাখা হয়। পরে বানারহাট থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

জানা গিয়েছে, দুরামারি পুরোনো বাজারের হাটে এর আগে হাটবারে দোকানদার পিছু ৫ টাকা খাজনা নেওয়া হত। তবে বেশ কিছু দিন আগে একটি নোটিশ ঝুলিয়ে খাজনার অর্থ দোকান পিছু ১৫, ২০, ৩০, ৪০ টাকা ধার্য করা হয়। ব্যবসায়ীদের দাবি, আগে হাটের সংস্কার করে ব্যবসায়ীদের হাটে ঠিকভাবে বসে ব্যবসা চালানোর সুযোগ করে দেওয়া হোক। তা না হলে তাঁরা বর্ধিত খাজনা দেবেন না। দুরামারি পুরানো বাজার হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক জগবন্ধু মল্লিক জানান, ‘দুরামারিতে জেলা পরিষদের যে হাট রয়েছে তার অবস্থা একদম বেহাল। এখানে পানীয় জলের ব্যবস্থা নেই, নেই শৌচালয়। যে কারণে এখানে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী দোকান নিয়ে বসেন। অথচ খাজনা গরিব ব্যবসায়ী পিছু ৪০ টাকা ধার্য করা হয়েছে। তাই এদিন ৩০০ ব্যবসায়ী একত্রিত হয়ে রাস্তা অবরোধে শামিল হন ও দোকান বন্ধ রাখেন। আমাদের দাবি আগে হাটের সংস্কার (Renovation) করতে হবে,  তারপর আমরা বর্ধিত খাজনা দেব।’ স্থানীয় জেলা পরিষদের সদস্য অনামিকা রায় বর্মন এ বিষয়ে বলেন, ‘জেলাজুড়েই হাটের খাজনা বাড়ানো হয়েছে। তবুও আমি ব্যবসায়ীদের যে দাবি রয়েছে তা জেলা পরিষদে জানাব।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Handmade Tea | ‘হ্যান্ডমেড টি’-এ নয়া দিগন্ত, মহিলা ক্ষুদ্র চা চাষিদের সাফল্য উত্তরবঙ্গে

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স...