তৃণমূলের ব্লক সভাপতিকে প্রাণে মারার হুমকি, এলাকায় শোরগোল

শেষ আপডেট:

চালসা: তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন জোসেফ মুন্ডা। বুধবার বিকেলে চালসায় এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান জোসেফ বাবু। এদিন জোসেফ বাবু জানান, চার মে ঝড়ে চালসা মেটেলি রাজ্য সড়কে বহু বড় গাছ উপরে পড়ে যায়। মোহু মহম্মদ নামে ওই কাঠ ব্যবসায়ী বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছগুলিকে লোক লাগিয়ে কাটছিল। এই নিয়ে আমি ওই কাঠ ব্যবসায়ীকে কাঠ নিয়ে যেতে মানা করি। আর এর জেরেই এই ওই কাঠ ব্যবসায়ী ফোন করে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। ফোনের রেকর্ডিং ও আমার কাছে আছে।

ওই কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে আমি মেটেলি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। মঙ্গলবার ওই কাঠ ব্যবসায়ীকে পাশে বসিয়ে বিজেপির বিধায়ক সহ নেতারা সাংবাদিক বৈঠক করেন। এর থেকেই বোঝা যায় যে বিজেপি এই সমস্ত কাঠ মাফিয়াদের নিয়ে দল করছে। একই কথা বলেন তৃণমূলের যুবনেতা বাবু হাসানও। এবিষয়ে বিজেপির নাগরাকাটা বিধানসভার কো কনভেনার দীপঙ্কর ধর বলেন, ‘মহম্মদ মোহু যেহেতু বিজেপির সঙ্গে যুক্ত তাই তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kunal Ghosh | “পুরুর নীতি থেকে সরব না”, সরকার বদলালেও তৃণমূল ছাড়ছেন না কুণাল ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election...

Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী, ঘোষণা শা-এর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Chandranath murder case | পথে নামতে পদ্মের ব্যর্থতা ও চার কারণ

গৌতম সরকার শাসকসুলভ সংযম না সিদ্ধান্তহীনতা? শপথগ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষার...