বিন্নাগুড়ি: পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকায় নাম না থাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের বানারহাট ব্লক যুব সহ সভাপতি দীপক শ্যাম। বুধবার বানারহাট ব্লক অফিসে এসে তিনি মনোনয়ন জমা দিয়ে যান। তিনি জানান, মঙ্গলবার রাত পর্যন্ত দলীয় নেতৃত্ব তাঁকে পঞ্চায়েতে প্রার্থীর টিকিট দেওয়ার আশ্বাস দিলেও বুধবার সকালে তালিকা প্রকাশ হলে তাতে তার নাম ছিল না। তিনি নির্দল প্রার্থী হিসেবেই জিতবেন বলে জানিয়েছেন দীপকবাবু। তবে শুধু দীপকবাবু নয়, প্রার্থী তালিকা নিয়ে দলের অনেকের মধ্যেই চাপা ক্ষোভ রয়েছে। কিন্তু তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।

