বাতিল হয়েছে ট্রেন, বাসেই কলকাতা থেকে দিল্লি গেল তৃণমূল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সড়ক পথে দিল্লি রওনা দিল তৃণমূল কংগ্রেস।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে শনিবার সকালে একের পর এক দূরপাল্লার স্লিপার ক্লাসের বাস এসে জড়ো হয়। দলীয় সুত্রে জানা গেছে, জব কার্ড হোল্ডার এবং দলের প্রতিনিধিরা মিলে মোট ৫০টি বাসে দিল্লিতে পৌঁছবেন। যদি প্রয়োজন পরে আরও বাস আনা হবে বলে জানা গেছে। সমস্ত পরিস্থিতি দেখে বুঝে আজ সন্ধ্যে ৬ টা পর্যন্ত চলবে এই বাস ছাড়ার প্রক্রিয়া।

যদি তৃণমূল শিবির ট্রেনে দিল্লি জেত তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছনোর সম্ভাবনা থাকত। কিন্তু সড়কপথে যাওয়ায় দিল্লি পৌঁছতে যে সময় লাগবে তা দলীয় নেতৃত্ব জানে। তবে আশা করা যায়, রবিবার রাতের মধ্যেই বাসগুলি পৌঁছে যাবে দিল্লিতে।সুতরাং সোমবার সকালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোন অসুবিধে হওয়ার কথা নয়। এদিন সকাল ১১টা থেকে ছাড়তে শুরু করেছে একের পর এক বাস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আসানসোল, ধানবাদ, বারাণসী, আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি। প্রতিটি বাসেই ৭০ থেকে ৭২টি আসন থাকছে। সূত্রের খবর, আসনের অতিরিক্ত যাত্রী কোনও বাসেই নেওয়া হচ্ছে না।দিল্লির পাহাড়গঞ্জ রোড, চিত্তরঞ্জন পার্ক, দিল্লি কালীবাড়ি সংলগ্ন এলাকার অতিথিশালা এবং পান্থনিবাসগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে সদস্যদের।দলের কিছু শীর্ষ পদাধিকারী রবিবার সকালে পৌঁছে যাবে দিল্লিতে।সব বাস পৌঁছে যাওয়ার পর দলের কর্মীসমর্থক এবং জব কার্ড হোল্ডারদের নিয়ে আলোচনা করা হবে আন্দোলনের রূপরেখা নিয়ে।

পাশাপাশি, এই বাসগুলি বিজেপিশাসিত উত্তরপ্রদেশ পেরিয়েই পৌঁছবে দিল্লিতে। এই প্রসঙ্গে শুক্রবারই হুঁশিয়ারির সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি শাসিত কোনও রাজ্যে যদি সাধারণ খেটে খাওয়া মানুষের গায়ে হাত পড়ে, তবে তা হলে আমরাও ছেড়ে কথা বলব না।”

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...