বিজেপির যোগদান কর্মসূচির পরেই পালটা সভা তৃণমূলের

শেষ আপডেট:

চালসা: পঞ্চায়েত ভোটের আগে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে মেটেলি ব্লকে। বিজেপির যোগদান সভার একদিন পরেই একই এলাকায় পালটা সভা করল তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মাকরা পাড়ায় ওই সভা করে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, একদিন আগে ওই এলাকায় ১২টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে বিজেপির দাবি। তার পালটা হিসেবেই ওই সভা করে তৃণমূল। তৃণমূলের অঞ্চল সভাপতি বাপন রায় বলেন, ‘বিজেপি দুই একজনকে ভুল বুজিয়ে তাদের দলে নিয়ে যাচ্ছে আর সামাজিক মাধ্যমে বেশি বেশি মানুষ বলে মিথ্যে প্রচার করছে। মাকরা পাড়ায় যারা বিজেপিতে গিয়েছিল, তারা তাদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে আসল। মানুষ বিজেপির মিথ্যে প্রচারে বিশ্বাস করে না। পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে।‘ বিজেপির মেটেলি সমতল মণ্ডল সভাপতি মজনুল হক বলেন, ‘মানুষ তৃণমূলের দুর্নীতি দেখছে তাই দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...