বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

‘আইন নিজের পদ্ধতি মেনেই কাজ করবে’ অভিষেক প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্রর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি। জেরা সামলে বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার রাজ্য সফরে এসে সাংসদের আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

 

এদিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি নন। আইন নিজের পদ্ধতি মেনে কাজ করবে। উনি কেন ভয় পাচ্ছেন? আইন নিজের রাস্তা নিজেই বার করবে। যারা দোষী প্রমাণিত হবে তাদের জেলে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি হতে কে বলেছে? উনি ফরেনসিক ল্যাবরেটরির ভারপ্রাপ্ত নন, জাজও নন। ওই যে একটা প্রবাদ আছে না, ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি। আপনার কেন ভয় করছে’?

 

পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলার যা অবস্থা তাতে শুধু নারদা-সারদা নয়, কয়লা, গরুপাচার, চাল চুরি, মাদক পাচারকারীদের আশ্রয় দেওয়ার ব্যাপারও রয়েছে। আপনার ঘরে কোটি টাকার পাহাড় পাওয়া গেলে এজেন্সি তো নিজের কাজ করবেই।’ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জেরা করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তার করা যাবেনা তৃণমূল সাংসদকে। অভিষেক যেহেতু বর্তমানে ‘ইন্ডিয়া’ সমন্বয় কমিটির একজন সদস্য, তাই তাঁকে জেরা করা প্রসঙ্গে গতকাল সুর চড়িয়েছিলেন কংগ্রেস নেতা বেনুগোপাল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

JEE Main 2026 | রাজ্যে পিছিয়ে গেল JEE Main পরীক্ষা! সুকান্ত মজুমদারের আবেদনে সায় দিল NTA

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...