বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরমও, উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহের মাঝে ফের ঝড়বৃষ্টি বাড়বে বলে জানাল হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও।

এদিকে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে দেশের বেশকিছু এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আজ ও আগামীকাল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Patties seller hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে...

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Malda | ‘পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সামসী: পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির।...

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...