ভোট মিটতেই দিল্লি সফরে রাজ্যপাল, দেখা হতে পারে অমিত শার সঙ্গে

শেষ আপডেট:

কলকাতা: পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা। এমন পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় দিল্লি যাচ্ছেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার সঙ্গে দেখাও করতে পারেন তিনি। পঞ্চায়েত ভোট নিয়ে রিপোর্ট জমা দিতেই কি রাজ্যপালের দিল্লি-যাত্রা? এই প্রশ্নই এখন উঠছে।

শনিবার পঞ্চায়েত ভোটে রাজ্যে চরম হিংসা-অশান্তি হয়েছে। গতকাল ভোটের বলি হয়েছেন ১৯ জন। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই পথে নেমেছিলেন রাজ্যপাল। গাড়িতে চেপে একের পর এক বুথ পরিদর্শন করেছেন তিনি। শুনেছেন অভিযোগ।

শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস বলেন, ‘ভোট বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত।’ পঞ্চায়েত ভোটের হিংসা প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ্যপাল বলেন, ‘একজন রাজ্যপালের যা কর্তব্য, তাই করব।’ এরপরই রবিবার তাঁর দিল্লি যাওয়ার খবর এল।

রাজভবন সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশেষ বিমানে দিল্লি যাবেন রাজ্যপাল। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দিল্লিতে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হতে পারে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Farakka Dam | ‘ফরাক্কা বাংলাদেশের জন্য মরণফাঁদ’, ভারতকে নিশানা করে তোপ বিএনপি নেতা তথা মন্ত্রী ফখরুলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৬ মে ঐতিহাসিক ‘ফরাক্কা দিবস’...

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের...

Donald trump | ‘ওদের কথা ফেলতে পারিনি!’ ইরানের সঙ্গে যুদ্ধবিরতির নেপথ্যে ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকা ও ইরানের (US-Iran) রক্তক্ষয়ী...

Petroleum Export Duty Hike | পেট্রোল-ডিজেলে একধাক্কায় বাড়ল ট্যাক্স! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের তীব্র ওঠানামা...