নিম্নচাপের ভ্রুকুটি থেকে মুক্তি, শনিবার থেকে বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা

শেষ আপডেট:

কলকাতা: অবশেষে কাটল দুর্যোগের কালো মেঘ! নিম্নচাপের ভ্রুকুটি থেকে মুক্তি। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তি ক্ষয় করে নাগাল্যান্ডের দিকে এগোবে। ফলে শনিবার থেকে পশ্চিমবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বাড়বে তাপমাত্রার পারদ। শনি এবং রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। সোমবারের পর আরও উন্নতি হতে পারে আবহাওয়ার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...