বজ্রপাতে একসঙ্গে ১২ মোষের মৃত্যু নাগরাকাটায়, ঝড়ে ক্ষতি শ্রমিক আবাসের

শেষ আপডেট:

নাগরাকাটা : বজ্রপাতে একসঙ্গে মৃত্যু হল ১২ টি মোষের। নাগরাকাটা ব্লকের সুলকাপাড়ার খয়েরবাড়ি সংলগ্ন হাজিপাড়ার ঘটনা। অন্যদিকে মেটেলি ব্লকের আইবিল চা বাগানে কালবৈশাখীতে ৫০টি শ্রমিক আবাসের চাল উড়ে গিয়েছে। এদিন সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের টন্ডু বস্তির বাসিন্দা গোপাল ছেত্রী ও গঙ্গা বাহাদুর ছেত্রীর মোষগুলি যখন জলঢাকা নদীর চর থেকে ফিরছিল তখনই বজ্রপাতের ঘটনাটি ঘটে। টানাটানি সেতুর সামনে হওয়া বজ্রপাতে ১২ টি মোষ একসাথে মারা যায়। মোষের মালিকরা জানান, একেকটি মোষের বাজার দর ১ লক্ষ টাকা করে। এই ক্ষতি কিভাবে পূরণ হবে তা ভেবেই আকুল তাঁরা।

অন্যদিকে মেটেলির আইভিল চা বাগানের সাতখাইয়া ও ডাঙ্গি ডিভিশনে কালবৈশাখীতে মোট ৫০ টি শ্রমিক আবাসের চাল উড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্থরা। বাগানের বেশ কিছু ছায়া গাছও উপড়ে যায়। আইভিলের শ্রমিক কল্যাণ আধিকারিক অনির্বাণ দাস জানান, ৩৫ মিনিট ধরে ঝড় চলে। এর আগে শিলাবৃষ্টিতেও বাগান দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...

Nagrakata | সঙ্গিনী ও এলাকা দখলের লড়াই! নাগরাকাটা চা বাগানে দুই চিতাবাঘের সংঘাত, মৃত ১

নাগরাকাটা: ডুয়ার্সের চা বলয়ে বন্যপ্রাণের আদিম ও নৃশংস লড়াইয়ের...

Post-poll violence in Tufanganj | তুফানগঞ্জে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ওড়াল বিজেপি

বক্সিরহাট: ব্যালটের যুদ্ধ মিটেছে প্রায় দুই সপ্তাহ আগে, কিন্তু...