এলাকায় কর্মসংস্থানের অভাব! ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদার ২ শ্রমিকের

শেষ আপডেট:

রতুয়া: ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার শ্রমিকদের মৃত্যুমিছিল অব্যাহত৷ এবার  দিল্লির গুরগাঁওতে টাওয়ারের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেলার দুই শ্রমিকের৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন৷ রবিবার বিকেলের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় কাজ না পেয়ে গত ২৮ এপ্রিল গুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন মালদার বেশ কিছু শ্রমিক৷ সেখানে টাওয়ারের উপর চেপে ইলেকট্রিক তার লাগানোর কাজ করছিলেন মালদার তিন শ্রমিক৷ দুর্ঘটনাবশত তাঁরা তিনজনই উপর থেকে নীচে পড়ে যান৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রতুয়া-১ ব্লকের বাহারাল অঞ্চলের আমিরুল শেখ ও ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের রহিম শেখের৷ গুরুতর আহত হন বাহারাল অঞ্চলের সাহাপুর গ্রামের হুমায়ুন শেখ।

রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে আর্থিক সংকটের কারণে মৃতদেহ ফিরিয়ে আনতে সমস্যায় পড়েছে পরিবার। স্থানীয় বিধায়ক আব্দুল রহিম বকসী অবশ্য মৃতদেহ গ্রামে ফেরানোর ব্যবস্থা করছেন। তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারকে সরকারিভাবে সব ধরণের আর্থিক সহায়তার ব্যবস্থা করব৷’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Fuel Price Hike | তেলের দাম বাড়লেও বেতন বাড়বে কি! জবাব দেবে কে?

হরষিত সিংহ, মালদা: পাম্পে তেল নিতে গিয়ে পাম্পকর্মীর কথায়...

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...