রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসে ধৃত ৩

শেষ আপডেট:

বহরমপুর: ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসে ধৃত ৩। শনিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনা। সামশেরগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রের খবর, মণিপুর ও অসম থেকে মুর্শিদাবাদ জেলাতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসেছিল ওই ৩ যুবক। গতকাল রাতে তারা ফিডার ক্যানালের রাস্তা ধরে পুঁটিমারির দিকে যাচ্ছিল। সেই সময় অভিযান চালিয়ে একটি নার্সিংহোমের সামনে তাদের গ্রেপ্তার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সুতি থানার নুরপুর এলাকা থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ফারুক আহমেদ, মহম্মদ বিলালউদ্দিন, সলমান হোসেন তালুকদার এবং আকবর শেখ। এদের মধ্যে ফারুক ও বিলালউদ্দিনের বাড়ি যথাক্রমে মণিপুরের ইম্ফল এবং জিরিবাম জেলাতে। সলমানের বাড়ি অসমের কাঞ্চা জেলায়। নুরপুরে আকবরের বাড়ি। তাদের হেপাজত থেকে ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৮-২০ লক্ষ টাকা।

রবিবার সকালে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভি জি সতীশ পশুমার্থী সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের কাছ থেকে ন’হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত চারজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের ১৪ দিনের পুলিশ হেপাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Berhampore | ডোমকলে রহস্যমৃত্যু: পরিত্যক্ত গাড়ির ভেতর মিলল পচা-গলা দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

পরাগ মজুমদার,বহরমপুর: রাস্তার ধারের একটি গেস্ট হাউস সংলগ্ন গ্যারেজ।...

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Mamata Banerjee | বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়, ‘তারেক ভাই’কে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh...