শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মদপ্রস্তুতকারক সংস্থার একাধিক অফিসে আয়কর হানা, ওডিশা-ঝাড়খণ্ড থেকে উদ্ধার ৩০০ কোটি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কর ফাঁকি দেওয়ার অভিযোগে একটি মদ প্রস্তুতকারক সংস্থার ওডিশা ও ঝাড়খণ্ডের একাধিক অফিসে হানা দিল আয়কর দপ্তর। আয়কর হানায় উদ্ধার হয়েছে নগদ ৩০০ কোটি টাকা। ওডিশার মদ প্রস্তুতকারক সংস্থার অফিসে হানা দিয়ে রাশি রাশি টাকার পাহাড় দেখে চক্ষুচড়কগাছ হয়ে যায় আয়কর কর্তাদের। সেখানে একদিনে উদ্ধার হয় নগদ ১৫০ কোটি। দু’দিন ধরে টানা তল্লাশি চালিয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে মোট ৩০০ কোটি টাকা। এই ঘটনায় নাম জড়িয়েছে ওডিশার বিজেডি বিধায়ক যোগেশ সিংয়ের।

জানা গিয়েছে, গত বুধবার ধরে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে একটি মদপ্রস্তুতকারক সংস্থার ওডিশা ও ঝাড়খণ্ডের একাধিক অফিসে। অভিযোগ, কোনও বিল, ভাউচার ছাড়াই ওড়িশার নানা জায়গায় মদ বিক্রি করছিল বৌধ ডিস্টিলারিজ নামের সংস্থাটি। এখনও পর্যন্ত এই সংস্থার ওডিশার বালাঙ্গির এবং সম্বলপুর, ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগাতে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দপ্তর।

আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১৯–২০২১ সাল পর্যন্ত হিসাবের গড়মিল ধরা পড়েছে এই মদপ্রস্তুতকারক সংস্থায়। ওডিশায় মদের যে সব কারখানায় তল্লাশি চালানো হয়েছে তার সঙ্গে বিজু জনতা দলের (বিজেডি) বিধায়ক যোগেশ সিংয়ের ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন সুন্দরগড়ের বিজেপি বিধায়ক কুসুম তেতে। তবে ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ শাহুর বাড়িতে তল্লাশি চালায়।

এই বিষয়ে বিজেপি বিধায়ক কুসুম তেতের দাবি, ‘‌সুন্দরগড়ে মদ কারখানাটি বিজেডি বিধায়ক যোগেশ সিংয়ের মায়ের নামে রয়েছে। বিধায়কের কাছে এই কারখানা থেকে নিয়মিত টাকা যেত।’‌ যদিও বিজেডি বিধায়ক যোগেশ সিং সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘‌এই সংস্থার মালিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে। সে কি আমাকে অংশীদার করেছিল?‌ যে ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’‌

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...