শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তৃণমূলের, পাশে থাকার আশ্বাস অভিষেকের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগ উঠল শুভেন্দুর কনভয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। মৃতের নাম শেখ ইসরাফিল। অভিযোগ, রাত ১০টা নাগাদ চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হওয়ার সময় ইসরাফিলকে ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। রাস্তা থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে চণ্ডীপুর থানার পুলিশ।

জানা গিয়েছে ধৃতের নাম আনন্দকুমার পাণ্ডে। পুলিশ সূত্রে খবর, এ বার বিরোধী দলনেতার কনভয়ে উপস্থিত থাকা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘শুক্রবার বিকেল পর্যন্ত কোনও আইনি নোটিস আমাদের কাছে এসে পৌঁছয়নি।’ পালটা তাঁর অভিযোগ, ‘শুভেন্দুর কনভয় রাস্তায় যাওয়ার সময় আগেও দুর্ঘটনা হয়েছে। তার পরেও কনভয় রাস্তায় বেরোলে চরম ঢিলেমি দেওয়া হচ্ছে।’ তাঁর সংযোজন, ‘শুভেন্দুর কনভয় আগেই বেরিয়ে গিয়েছিল। উনি দুর্ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। শুভেন্দুর চেয়ারকারের পিছনে রাজ্য পুলিশের লিয়াজোঁ অফিসারের গাড়ি ছিল। উনি রাস্তার পাশে এক জনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছিলেন বলে শুনেছি। এখানে শুভেন্দুকে অযথা জড়ানো হচ্ছে।’ তবে চণ্ডীপুর থানার পুলিশ সূত্রে খবর, কনভয়ে থাকা প্রত্যেক গাড়ির চালক, যাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হলেও শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হয়নি।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘গাড়িচালক আনন্দকুমার পাণ্ডেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে এক দিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। বাকি কনভয়ের সমস্ত যাত্রী এবং চালককে নোটিস দিয়ে ডেকে পাঠানো হচ্ছে।’

এই ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাব্দ ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষনা করেছে তৃণমূল। এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপান-উতোর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, যাতে শোকাহত পরিবারকে সব রকম সহায়তা করা হয়। কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে এ নিয়ে প্রতিবাদ কর্মসূচিও নেওয়া হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...