শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

গোরু পাচার মামলায় স্বস্তি আব্দুল লতিফের! বাড়ল জামিনের মেয়াদ

শেষ আপডেট:

আসানসোল: গোরু পাচার মামলায় স্বস্তিতে আব্দুল লতিফ! ২০ মে পর্যন্ত বাড়ল জামিনের মেয়াদ। সোমবার সকালে এই মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন আব্দুল লতিফ। শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিনের মেয়াদ বাড়ান। ২০ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে ৬ মে আব্দুল লতিফ আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু সেদিন এক বিচারকের মৃত্যু হওয়ায় আদালতের কাজ বন্ধ ছিল। সেকারণে সেদিন এই মামলার শুনানি হয়নি। এদিন এই মামলায় শুনানি হবে বলে জানানো হয়েছিল। শুনানি শেষে তার আইনজীবী শেখর কুন্ডু বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন আমার মক্কেল হাজিরা দিয়েছে। আগে বলা হয়েছিল তিনদিন অন্তর সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সেই শর্ত সামান্য শিথিল হয়েছে। এবার তা চারদিন করা হয়েছে। বাকি সব একই আছে। আমরা সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেছি।’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়ে গত ২৭ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন আব্দুল লতিফ। তাঁর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করবেন তিনি। গোরু পাচার মামলায় বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে ১৫ হাজার টাকার বন্ড সহ একাধিক শর্ত সাপেক্ষে জামিন দেন। পাশাপাশি তাঁকে ৬ মে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এর মধ্যে আব্দুল লতিফকে জেরা করে যে নতুন তথ্য সিবিআই পেয়েছে, তা এদিন আদালতে জমা দেওয়া হয়েছে।

গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদিকে বিজেপি নেতা কয়লা কারবারী রাজু ঝাঁ খুনের সময় তাঁকে সিসিটিভি ফুটেজে দেখা যায় বলে দাবি করা হয়েছিল। অভিযোগ, গত ১ এপ্রিল বর্ধমানে শক্তিগড়ে যে গাড়িতে বসে থাকার সময় রাজু দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়, ওই গাড়িতে লতিফ ছিলেন। পরে তিনি বেপাত্তা হয়ে যান, যা নিয়ে চর্চা শুরু হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...