অশোকনগরের পর রাজ্যের আরও পাঁচ জেলায় তেল-গ্যাসের হদিস! তোড়জোড় শুরু ওএনজিসি’র

শেষ আপডেট:

কলকাতা: উত্তর ২৪ পরগনার অশোকনগরের পর রাজ্যের আরও পাঁচ জেলায় তেল ও গ্যাসের হদিস মিলল। এরকম মোট ২২টি জায়গা চিহ্নিত করেছে ওএনজিসি। খনন কাজ শুরুর তোড়জোড় শুরু হয়েছে। এই কাজের জন্য প্রাথমিকভাবে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওএনজিসি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার ১৩টি, দক্ষিণ ২৪ পরগনার তিনটি, নদিয়ার একটি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাঁচটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এর জন্য জমি চিহ্নিত করার কাজও হয়ে গিয়েছে। প্রতিটি সাইটের জন্য গড়ে প্রায় পাঁচ একর জমি লিজে নেওয়া হবে। প্রথমে মাটির তলায় তেল ও গ্যাসের ভাণ্ডারের বর্তমান অবস্থা যাচাই করবেন বিশেষজ্ঞরা। সব ঠিক থাকলে বাণিজ্যিকভাবে সেখানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...