পলিটেকনিকে বনধ ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জড়াল এবিভিপি-টিএমসিপি

শেষ আপডেট:

শিলিগুড়ি: শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে এবিভিপির ডাকা বনধ ঘিরে উত্তেজনা। বনধ রুখতে গেলে টিএমসিপির কর্মীদের সঙ্গে মারামারি বেধে যায় এবিভিপির কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী।

সংগঠনের দুই সদস্যকে মারধরের অভিযোগে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে শুক্রবার বনধের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। অভিযোগ, বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যরা এবিভিপির দুই কর্মীর ওপর ক্লাসরুমের ভেতর চড়াও হয়। ঘটনায় এবিভিপির দুই সদস্য আহত হন। ঘটনায় এদিন বনধের ডাক দেয় এবিভিপি। তবে এই বনধ রুখতে পথে নামে টিএমসিপির কর্মীরা। সেখানে আগে থেকে পুলিশবাহিনী মোতায়েন ছিল। গণ্ডগোলের আঁচ করতেই দু’পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর কলেজ থেকে অনেকটা দূরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেখানে এবিভিপির কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

School Uniform | স্কুলড্রেসের ফের কি রংবদল? সরকার পরিবর্তনের পর চর্চা শিক্ষামহলে  

সাগর বাগচী, শিলিগুড়ি: নজিরবিহীনভাবে বিদ্যালয়ের পোশাকের (School Uniform) রং...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...