অভিনেতা আদিত্যর রহস্যমৃত্যু, মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা আদিত্য সিং রাজপুতের রহস্যমৃত্যু। মুম্বইয়ের অন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। মাত্রাতিরিক্ত মাদকসেবনের কারণেই নাকি অভিনেতার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

মুম্বইয়ের একটি অভিজাত আবাসনের ১১ তলায় থাকতেন দিল্লির আদিত্য। সেখানেই বাথরুমে অচৈতন্য অবস্থায় মেলে বছর ৩২-এর অভিনেতার দেহ। বাড়ির নিরাপত্তারক্ষীরা আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন আদিত্য। এছাড়াও ‘স্প্লিটসভিলা ৯’-এর মতো রিয়্যালিটি শোতেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো টিভি প্রোজেক্টের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও ‘ম্যায়নে গান্ধী কো নহিঁ মারা’-র মতো ছবিতেও কাজ করেছেন আদিত্য।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kerala New CM | ১০ দিনের টানটান উত্তেজনার অবসান! কেরলের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ ১০ দিনের টানটান উত্তেজনার...

WB HS Result 2026 | উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম আদৃত পাল, মেধাতালিকায় স্থান কতজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের...

Mamata Banerjee | ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে হাইকোর্টে মমতা! শুনলেন ‘চোর’ স্লোগান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দান থেকে এবার সরাসরি...