স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুনের চেষ্টা! গ্রেপ্তার মৎস্য ব্যবসায়ী

শেষ আপডেট:

রায়গঞ্জ: স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুনের চেষ্টা করল স্বামী! রায়গঞ্জ শহরের অশোকপল্লি এলাকার ঘটনা। এই ঘটনায় মৎস্য ব্যবসায়ী স্বামী রাকেশ বোসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

পেশায় ভাটোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পায়েল অধিকারী বসুর অভিযোগ, মাঝেমধ্যেই রাকেশ তাঁর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করত। সেই টাকা না দিলেই তাঁকে মারধর করা হত। দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচার সহ্য করে আসছেন তিনি। অভিযোগ, রবিবার ননদের বাড়িতে পিকনিকের আসরে পায়েলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে স্বামী রাকেশ। এমনকি, তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে বাপেরবাড়িতে আশ্রয় নেন পায়েল। এই ঘটনায় রায়গঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে রাকেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Indian Army Chief | ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে, সিদ্ধান্ত পাকিস্তানের!’, চরম হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...

Weather Monitoring Station | বিপজ্জনক স্থানে বসছে ওয়েদার স্টেশন, দুর্যোগ মোকাবিলায় উদ্যোগী রেল 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে বিপজ্জনক...